কোলন ক্যান্সারে আক্রান্ত ঢাকা ডেন্টালের শিক্ষার্থীর জন্য সহায়তার আবেদন
মেডিভয়েস রিপোর্ট: কোলন ক্যান্সারে আক্রান্ত ঢাকা ডেন্টাল কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী আনিকা আলিমের আর্থিক সহায়তায় এগিয়ে আসার জন্য কলেজে কর্মরত সকল চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে আহ্বান করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘ঢাকা ডেন্টাল কলেজের ডি-৫৬তম ব্যাচের ২০১৮-২০১৯ সেশনের ছাত্রী আনিকা আলিম কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গত বছরের ১১ নভেম্বর তার প্রথম অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের ছয় মাস পরে সাইকেল ওরাল কেমো চলেছে। ছয় মাস পরে আবার রিকারেন্স হয় এবং মেটাস্টেসিস হয়ে গেছে। তার বন্ধুরা ও কলেজ কর্তৃপক্ষ অর্থনৈতিকভাবেও অনেক সহযোগিতা করছে। এখন পর্যন্ত প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে। এখন আরও প্রায় ১৩-১৪ লাখ টাকা লাগবে। এমন অবস্থায় সকল চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী আনিকা আলিমের চিকিৎসার্থে আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য অনুরোধ করা হলো।’
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটি তাকে সহযোগীতা করে যাচ্ছি। আরও অনেক অর্থের প্রয়োজন, সেজন্য সে এই আবেদন করেছে। এজন্য আমি এটার সুপারিশ দিয়েছি।
তিনি আরও বলেন, তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সে মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেখানে তার কেমো চলছে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, সে যেনো অতি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
সহায়তার প্রদানে নিম্নোক্ত অ্যাকাউন্ট নাম্বার প্রদান করা হলো:
বিকাশ নম্বর: ০১৩০২-৩১৭ ৮৭২ (আনিকা আলিম); ০১৭১৪-০৯৮ ১৯৯ (আব্দুর আলীম, বাবা)
বিকাশ+নগদ+রকেট: ০১৭২৬-০৮৯ ৪০২ (রিপন আলী, মনিটর ডি-৫৬)
ব্যাংক অ্যাকাউন্ট: আব্দুল আলীম
নম্বর: ১৩৪০০৩৩৮৬ অগ্রণী ব্যাংক লিমিটেড, গুলশান-১, ঢাকা উত্তর।
ব্যাংক অ্যাকাউন্ট: রিপন আলী
নম্বর: ৩০০১৫৭০০০৫৫৮১ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ইব্রাহিমপুর শাখা, মিরপুর-১৪, ঢাকা।