মেডিভয়েস আবৃত্তি প্রতিযোগিতা: সময় বাকি মাত্র ৭ দিন
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের অন্যতম মুখপত্র মেডিভয়েসের চলমান আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ থাকছে আর মাত্র সাত দিন। চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে গত ১৫ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় কবিতা পাঠানোর প্রক্রিয়া শেষ হবে আগামী ২০ সেপ্টেম্বর।
তাই দেরি না করে আজই পাঠিয়ে দিন আপনার কণ্ঠে রেকর্ড করা পছন্দসই যে কোনো কবির যে কোনো কবিতা।
সাদা অ্যাপ্রোন আর চার দেয়ালের বাইরে সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজেকে মেলে ধরার প্রয়াসে নাম লেখান গর্বিত বাচিক শিল্পীর তালিকায়। আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।
পুরস্কারজয়ীদের জন্য থাকছে
প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা। এ ছাড়াও প্রথম পাঁচজন বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও আবৃত্তি নির্মাণের সুযোগ।
প্রতিযোগিতার নিয়ম
* প্রতিযোগিতাটি অনলাইনে অনুষ্ঠিত হবে।
* অংশগ্রহণকারীকে অবশ্যই চিকিৎসক/মেডিকেল শিক্ষার্থী হতে হবে।
* যে কোনো কবির লেখা কবিতা আবৃত্তি করা যাবে।
* পছন্দসই আবৃত্তি ভিডিও করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। (কপিরাইট ইস্যু থাকায় ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না)
* ইতিপূর্বে ফেসবুক/ইউটিউবে প্রকাশিত হয়েছে এমন কন্টেন্ট গ্রহনযোগ্য হবে না (প্রমাণিত হলে বাতিল বলে গণ্য হবে)।
* প্রথমিক বাছাইকৃত কবিতা মেডিভয়েস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হবে।
* প্রতিযোগীকে ১০০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হবে এর মধ্যে ৫০ নম্বর বিচারকমণ্ডলী দিবেন এবং বাকি ৫০ নম্বর আবৃত্তির ভিউ, লাইক, কমেন্টের ও শেয়ারের ওপর মূল্যায়ণ করা হবে।
* প্রথমিক বাছাইকৃত ভিডিও আপলোডের প্রথম ১০দিনের ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ার হিসাব করা হবে।
* বিচারকদের নম্বর ও ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে।
* বিজয়ীদের নাম ফেসবুক পেজে প্রকাশিত হবে।
* ফলাফল ও প্রতিযোগিতার যে কোনো বিষয়ে বিচারক ও কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
বিশেষ দ্রষ্টব্য
ভিডিও পাঠানোর সময় অবশ্যই প্রতিযোগীর নাম, মেডিকেল কলেজ, বর্ষ ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
* পাঠানোর ঠিকানা: [email protected]
অথবা: ০১৮৪৭ ৩৬০ ৩৯২ (টেলিগ্রাম)
* সার্বিক যোগাযোগ: ০১৮৪৭ ৩৬০ ৩৯২