০৪ সেপ্টেম্বর, ২০২২ ০৫:৫২ পিএম

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আমিরুল মোরশেদ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আমিরুল মোরশেদ
অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ। এর আগে তিনি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) স্বাস্ব্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১ অধিশাখার) এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

এতে বলা হয়েছে, ‘বর্ণিত কর্মকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আয়ন ও ব্যায়ন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বদলি/পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্রগ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।’

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে’,প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক