০২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫২ এএম

হাসপাতালের সাইনবোর্ডে লাইসেন্স নম্বর ও মেয়াদোত্তীর্ণের তারিখ প্রদর্শনের নির্দেশ

হাসপাতালের সাইনবোর্ডে লাইসেন্স নম্বর ও মেয়াদোত্তীর্ণের তারিখ প্রদর্শনের নির্দেশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনে কিউআর কোডসহ সাইনবোর্ডে ডিসপ্লে করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল বেসরকারি হাসপাতাল-ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংকসমূহে লাইসেন্স নম্বর ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ সাইনবোর্ডে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে,দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক সমূহে লাইসেন্স নম্বর মেয়াদোত্তীর্ণের তারিখসহ সাইনবোর্ডে ঝুলিয়ে রাখাতে হবে। এটি প্রয়োজনে কিউআর কোডসহ ডিসপ্লে করতে হবে, না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নির্দেশনাটি সারাদেশের বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ, ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেনারেল সেক্রেটারিকে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক