২৯ অগাস্ট, ২০২২ ১১:৫৪ এএম

দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন কারাগারে

দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন কারাগারে
সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী।

মেডিভয়েস রিপোর্টার: বাড়তি দামে যন্ত্রপাতি কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল জজ ডা. বেগম জেবুন্নেছার আদালত এ আদেশ দেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালত সূত্র জানায়, এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সরফরাজ খান। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০১৪ সালে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের জন্য কয়েকগুণ বেশি দামে চিকিৎসা সামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে দুদক। দীর্ঘ দিনের অনুসন্ধানে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাৎ করার তথ্য প্রমাণ পায় দুদক। 

২০১৯ সালের ২৫ নভেম্বর চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক ডা. সরফরাজ খান চৌধুরীসহ সাতজনকে অভিযুক্ত করে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক। মামলায় অন্য আসামিরা হলেন- ডা. আবদুর রব, ডা. মঈন উদ্দিন মজুমদার, ডা. বিজন কুমার নাথ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক