পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল
মেডিভয়েস রিপোর্ট: প্রবল বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। জুন মাসে শুরু হওয়া অতিবর্ষণ ও বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা এক হাজার ৩৩ জন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান জানিয়েছে দেশটি।
আজ রোববার (২৮ আগস্ট) দেশটি জানায়, গত একদিনে ১১৯ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপন্ন এলাকায় তিন কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ ইসলামাবাদের ডাকে সাড়া দিলেও আরও তহবিলের প্রয়োজন বলে বিবিসিকে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি।
দক্ষিণ-পূর্বের সিন্ধু প্রদেশের পরিস্থিতি খুবই খারাপ। আগ্রাসী বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। সালমান সুফি বলেন, ‘দেশের এমন বিপর্যয়কর পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতার দরকার। আমরা যখন অর্থনৈতিক সমস্যাগুলো কাটিয়ে উঠছি, তখনই মারাত্মক বর্ষায় বন্যা আঘাত হানলো।’
সিন্ধু ও বেলুচিস্তানের বহু জায়গা বন্যায় ভাসছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ো প্রদেশের নদীর তীর ভাঙন দেখা দিয়েছে, লোকালয়ে পানি ঢুকে বহু ঘর-বাড়ি প্লাবিত। ইতিমধ্যে হাজারো মানুষ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের তিন কোটি ৩৩ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে, যা দেশটির জনসংখ্যার ১৫%।
তবে এবারের বন্যাকে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন দেশটির কর্তৃপক্ষ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা