২৭ অগাস্ট, ২০২২ ১১:৫৪ এএম

৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে

৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে
সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায়।

মেডিভয়েস রিপোর্ট: দেশে চলতি বছরে একদিনে সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত আট মাসে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ১৮৫ জন চিকিৎসা নিয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

রোগটিতে আক্রান্ত চার হাজার ২৯০ জন ঢাকার। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৮৯৫ জন।  গত বছর একই সময়ে ১০ হাজারের কিছু বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ওই সময় মারা গিয়েছিলেন ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

জানুয়ারি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১২৩ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন, জুনে ৭৩৭ জন, জুলাইয়ে ১ হাজার ৫৭১ জন এবং আগস্টে ২ হাজার ৫২৫ জন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুনে ১ জন, জুলাইয়ে ৯ জন এবং আগস্টে ৯ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবার (২৫ আগস্ট) চলতি বছর একদিনে সর্বোচ্চ ১৮০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড হয়েছিল। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪১ জনে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক