১৭ অগাস্ট, ২০২২ ০৪:৩০ পিএম

নার্সিংয়ের ১ম বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ

নার্সিংয়ের ১ম বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ
নোটিসে বলা হয়েছে, কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) অধীনে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। 

আজ বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রাশেদা আক্তার (অতিরিক্ত দায়িত্ব) এবং ডেপুটি-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

নোটিসে বলা হয়েছে, ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীন গত ০৪ আগস্ট হতে চলমান ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের চূড়ান্ত (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২০ আগস্ট শুরু করে ০৮ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। বর্ণিত পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণীয়।’

নিয়মাবলি

১. কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 

২. লিখিত পরীক্ষার রুটিন মোতাবেক সংশ্লিষ্ট বিষয় ও কোড অনুযায়ী ধারাবাহিকতা রক্ষা করে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার রুটিন (সিডিউল) করতে হবে।

৩. কাউন্সিল হতে প্রেরিত পরীক্ষক তালিকায় বর্ণিত শিক্ষকগণ পরীক্ষা গ্রহণ মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এ ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যাধিক্যের কারণে একাধিক টেবিল/টিম গঠনের প্রয়োজন হলে কাউন্সিলের অনুমতি গ্রহণ পূর্বক নির্দিষ্ট সময়ে পরীক্ষা সম্পন্ন করা যাবে। 

৪. কাউন্সিল নির্ধারিত তারিখ ও পরীক্ষকগণ কর্তৃক পরীক্ষা গ্রহণে যে কোন সমস্যা তাৎক্ষনিকভাবে অবহিতক্রমে সমাধান করা যাবে বিধায় পরীক্ষা গ্রহণ ব্যহত করা যাবে না। 

৫. পরীক্ষায় নম্বর প্রদানের ক্ষেত্রে খসড়া ও মূল নম্বরপত্র শিক্ষকগণ অবশ্যই সংরক্ষণ করবেন। অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা গ্রহণ করতে হবে যেন, পরীক্ষকের অসচেতনতা/অসতর্কতার কারণে পরীক্ষার্থী ক্ষতিগ্রস্থ না হয় বা প্রকৃত মেধা যাচাইয়ের ক্ষেত্রে অনিয়ম না হয়। 

৬. পরীক্ষা শেষে পরবর্তী এক সপ্তাহের মধ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র ব্যক্তির মাধ্যমে (ডাকে পাঠানো যাবে না) কাউন্সিলে জমা নিশ্চিত করতে হবে।

অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্য সম্পাদনের জন্য বিএনএমসির প্রেসিডেন্ট, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও সকল অধ্যক্ষ/ নার্সিং কলেজ/ ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক