০২ অগাস্ট, ২০২২ ০৮:০৯ পিএম

পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি: ত্রাণ প্রতিমন্ত্রী

পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি: ত্রাণ প্রতিমন্ত্রী
ডা. এনামুর রহমান বলেন, গ্রামের ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা। দীর্ঘ দিনের অভিজ্ঞতায় পল্লী চিকিৎসকরা এখন ভুল করেন না। তারা গুরুতর রোগীদের যথাস্থানে প্রেরণ করতে পারেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশের পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি আয়োজিত জেলা প্রতিনিধি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন, পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি কারণ তারা সঠিক তথ্য ও চিকিৎসা পদ্ধতি না জানলে সঠিক চিকিৎসা দিতে পারবে না এবং সঠিক চিকিৎসকের কাছেও পাঠাতে পারবেন না।

তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামের ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা। দীর্ঘ দিনের অভিজ্ঞতায় পল্লী চিকিৎসকরা এখন ভুল করেন না। তারা গুরুতর রোগীদের যথাস্থানে প্রেরণ করতে পারেন।

আলোচনা সভায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. সবুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক সমিতির উপদেষ্টা শামসুল হক টুকু এমপি ও হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক