বুস্টার ডোজ দিবসে টিকা পেলেন ৫৬ লাখের বেশি মানুষ
মেডিভয়েস রিপোর্ট: করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৯ জুলাই) ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ টিকার বুস্টার ডোজ নিয়েছেন ৫৬ লাখের বেশি মানুষ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা পেয়েছেন তিন কোটি ৬১ লাখেরও বেশি মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেনের সই করা করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৭২১ জন। এ ছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ১ লাখ ৫ হাজার ৪২৩ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন তিন কোটি ৬১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৯ হাজার ৯৯৪ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ২৪ হাজার ৮৪৫ জনকে। এ ছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৫৬ লাখ ৩৭ হাজার ৩ জন। তাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।
গত বছরের ১ নভেম্বর থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৫২৭ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬০ লাখ ৮১ হাজার ৭৮৯ জনকে।
-
৩০ মে, ২০২৩
-
০৬ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
২০ ডিসেম্বর, ২০২২
-
২২ নভেম্বর, ২০২২
-
২৮ সেপ্টেম্বর, ২০২২
-
২৬ সেপ্টেম্বর, ২০২২
-
০৭ অগাস্ট, ২০২২
-
২৬ জুলাই, ২০২২