১৮ জুলাই, ২০২২ ১১:১১ এএম

অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার-উল-আজিম আর নেই

অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার-উল-আজিম আর নেই
তিনি ওজিএসবি’র আজীবন সদস্য ও সভাপতি ছিলেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার-উল-আজিম মারা গিয়েছেন। রোববার (১৭ জুলাই) দুপুর ১টায় রাজধানীর নিজ বাসভবনে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৭ বছর।

অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার-উল-আজিমের মৃত্যুতে বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

এ ছাড়া বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার-উল-আজিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

অধ্যাপক ড. এ কে এম আনোয়ার-উল-আজিম ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি, ১৯৬২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি ও ১৯৬১ সালে কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স, পাকিস্তান থেকে স্ত্রী ও প্রসূতিবিদ্যায় ফেলোশিপ অর্জন করেন। তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য (১৯৯৪-৯৫) ও বাংলাদেশ মেডিকেল জার্নাল সম্পাদকীয় পরিষদের চেয়ারম্যান (২০০৯-২০১২) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) আজীবন সদস্য ও সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার-উল-আজিমের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক