১৪ জুলাই, ২০২২ ০৪:৫৪ পিএম

সারাদেশে বুস্টার ডোজ দিবস ১৯ জুলাই

সারাদেশে বুস্টার ডোজ দিবস ১৯ জুলাই
ছবি: মেডিভয়েস।

মেডিভয়েস রিপোর্ট: আগামী ১৯ জুলাই (মঙ্গলবার) দেশব্যাপী কোভিড ভ্যাকসিন তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দিবস পালন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. শামসুল হকের সই করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। নির্দেশনায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সবার সঙ্গে সমন্বয়পূর্বক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করা এবং সকলের প্রাপ্য বুস্টার ডোজ প্রদানের ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই দিবসের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। এজন্য ফাইজারের টিকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

বুস্টার ডোজ ভ্যাকসিন গ্রহণের জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যে কোনও কোডিড-১৯ ভ্যাকসিনেশন টিকাদানকেন্দ্র হতে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে। সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। নিয়মিত কোভিড-১৯ ভ্যাকসিন ১ম ও ২য় ডোজ ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখে নিম্নলিখিতভাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বুস্টার ডোজ কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বুস্টার ডোজ
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক