০৬ জুলাই, ২০২২ ০১:৫৬ পিএম

বিএসএমএমইউ’র ৭৮ চিকিৎসককে গবেষণা অনুদান প্রদান

বিএসএমএমইউ’র ৭৮ চিকিৎসককে গবেষণা অনুদান প্রদান
বিএসএমএমইউ’র নতুন বাজেট ২০২২-২০২৩ অর্থ বছরে গবেষণা খাতে বরাদ্দ ৪ কোটি টাকা থেকে ২২ কোটি ৪০ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: গবেষণা বৃদ্ধির জন্য ৭৮ জন গবেষক চিকিৎসকের মাঝে অনুদান প্রদান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

আজ বুধবার (৬ জুলাই) সকাল ৯ টায়  বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত ‘চিকিৎসকদের গবেষণা অনুদান প্রদান’ অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নতুন অর্থ বছরে গবেষণা অনুদান ৪ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২২ কোটি ৪০ লক্ষ টাকা করা হয়েছে। গবেষণার কাজে আগ্রহীদের সংখ্যা বৃদ্ধি পেলে পুরস্কারের পাশাপাশি গবেষণা অনুদান আরো বাড়ানো হবে।’

প্রধানমন্ত্রী গবেষণা খাতে জোর দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) সঙ্গে আমরাও চাই এ বিশ্ববিদ্যালয়ে মানসম্মত আরো গবেষণা বৃদ্ধি পাক। গবেষণা বৃদ্ধির জন্য যত দ্রুত সম্ভব রোগীদের স্বাস্থ্যসেবায় অবদান রাখে এমন প্রয়োজনীয় সকল বিষয়ে পিএইচডি কোর্স চালু করা হবে।’

বিএসএমএমইউ’র উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিনের সঞ্চালনায় ও উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোজাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক