০৬ জুলাই, ২০২২ ০১:২৮ পিএম

কর্মস্থলে ১৬১ দিন অনুপস্থিত: চিকিৎসককে কারণ দর্শানোর নোটিস

কর্মস্থলে ১৬১ দিন অনুপস্থিত: চিকিৎসককে কারণ দর্শানোর নোটিস
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ৮৯ (উননব্বই) দিন ছুটি শেষে আরও ১৬১ (একশত একষট্টি) দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সুশান্ত সিংহকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৪ জুলাই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্যসেবা বিভাগের মানবসম্পদ-২ শাখার সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ডা. সুশান্ত সিংহ, কোড-১২৫৮০১, রেজিস্ট্রার (ইএনটি), সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট, গত ২০ ফেব্রুয়ারি ২০২০ সালে নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ৮৯ (উননব্বই) দিনের ছুটি নিয়ে ভারত গমণ করেন। কিন্তু মঞ্জুরীকৃত ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান করেননি, এবং অননুমোদিতভাবে গত ২৪ মে ২০২০ তারিখ হতে ৩১ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত মোট ১৬১ (একশত একষট্টি) দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।’

‘এমতাবস্থায়, সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ মোতাবেক কেন আপনার বিরুদ্ধে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিতির জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরাধ করা হলো’

অবগতি ও কার্যার্থে নোটিসটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক,  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক