০১ জুলাই, ২০২২ ০৪:৪১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত অ্যাঞ্জেলো ম্যাথুস

করোনাভাইরাসে আক্রান্ত অ্যাঞ্জেলো ম্যাথুস
এসএলসি জানিয়েছে, অ্যাঞ্জেলো বৃহস্পতিবার অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর পজিটিভ আসে।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। গলে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে করোনায় আক্রান্ত হন ম্যাথুস। তাই গল টেস্ট থেকে বাদ পড়েছেন এই তারকা। 

তাঁর বদলে মাঠে নেমেছিলেন ওশাদা ফার্নান্দো। অবশ্য এদিন লাঞ্চের আগেই শেষ হয়ে গিয়েছিল ম্যাচ।

এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাঞ্জেলো বৃহস্পতিবার অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর পজিটিভ আসে। কোভিড-১৯ প্রোটোকলের জন্য তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে ম্যাথুসের করোনা ধরা পড়ার আগে পর্যন্ত দলটির আর কোনো ক্রিকেটারের কোভিড টেস্ট করা হয়নি। সিরিজ শুরুর আগে অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

আগামী ৮ জুলাই একই ভেন্যুতে সিরিজের পরের খেলা শুরু হবে। তবে পাঁচ দিনের আইসোলেশন শেষে সেই ম্যাচের আগে সুস্থ হতে পারলে দলের সঙ্গে যোগ দেবেন ম্যাথুস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাসে আক্রান্ত
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও