জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ‘প্রিভেন্টিভ অনকোলজি’ ইউনিট চালু
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবষেণা ইনস্টিটিউটে ‘প্রিভেন্টিভ অনকোলজি’ (ক্যান্সার প্রতিরোধ) ইউনিট চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) রোটারি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইনস্টিটিউটের সি-ব্লকে চালু করা হয় এই ইউনিট।
প্রিভেন্টিভ অনকোলজি যাত্রা শুরু উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. স্বপন বন্দ্যোপাধ্যায় রোগী ও রোগীর স্বজনদের মাঝে লিফলেট বিতরণ করেন। সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের প্রধান ও রোটারির ডিস্ট্রিক্ট ব্রেস্ট ক্যান্সার কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার।
অধ্যাপক ডা. স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, ঈদের পর থেকে ক্যান্সার প্রতিরোধ এবং স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যান্সার স্ক্রিনিংয়ের পুরোদমে কার্যক্রম শুরু হবে। ক্যান্সার ইনস্টিটিউট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও এলাকাভিত্তিক সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হবে। রোটারি এসব কার্যক্রমের সহায়তা করবে।
ক্যান্সার প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও সহায়তা পেলে আরও মানুষকে সেবা প্রদান করা সম্ভব হবে। এ ছাড়া ক্যান্সার নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক নিজাম উদ্দিন, অধ্যাপক রকিব উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক ডা. রওনক জাহান, রোটারির লেফটেনেন্ট গভর্নর তাহমিনা বেগম লাভলি, রোটারি ক্লাব অব ঢাকা প্যারাগনের সাবেক সভাপতি মনিকা হাসান ও রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির সাবেক সভাপতি সৈয়দ আফতাবুজ্জামান প্রমুখ।
-
২৫ অগাস্ট, ২০২৫
-
৩০ জুন, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ ফেব্রুয়ারী, ২০২৫