৩০ জুন, ২০২২ ০৯:০১ পিএম

উচ্চশিক্ষা গ্রহণে ১৮ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর

উচ্চশিক্ষা গ্রহণে ১৮ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৮ চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণে প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২৬ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘নিম্নবর্ণিত চিকিৎসকরা তাদের নামের পাশে উল্লিখিত কোর্সে ও মেয়াদে অধ্যয়নের নিমিত্ত নির্দেশক্রমে শিক্ষাছুটি মঞ্জুর করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকরা চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। তারা করোনা রোগের চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত থাকলে দায়িত্ব পালনের পর কিংবা স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক করোনা রোগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে না, মর্মে প্রত্যয়ন ও ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে কোর্সে যোগদান করবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচাল প্রত্যয়ন গ্রহণ নিশ্চিত করবেন।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রেষণকালীন তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে নিয়োগ করা হবে। এ সময়ের জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেতন ভাতাদি গ্রহণ করবেন। চিকিৎসকরা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধিমোতাবেক মুভ-ইন ও মুভ-আউট হবেন।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক