বিএসএমএমইউর শিশু বিভাগের ৬ অধ্যাপককে বিদায়ী সংবর্ধনা
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু অনুষদের ৬ জন অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী সংবর্ধনাপ্রাপ্ত অধ্যাপকরা হলেন, বিএমডিসির সাবেক সভাপতি ও নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. গোলাম মাঈন উদ্দিন, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. আফিকুল ইসলাম, অধ্যাপক ডা. এ. এস. এম বজলুল করিম, অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান ও অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘যারা আজ অবসর নিয়েছেন, তারা শুধু কাগজে অবসর নিয়েছেন। আপনাদের যতদিন খুশি তত দিন বিভাগের হয়ে কাজ করবেন বলে আশা রাখি। আমি আপনাদের বিদায় দিতে পারলাম না। আমি যত দিন দায়িত্বে আছি, ততদিন আপনারা নির্বিঘ্নে কাজ করবেন।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় আপনাদের (যারা অবসরে গেলেন) কাছে পরামর্শ চায়; আপনাদের কাছে চালু হতে যাওয়া নতুন সুপার স্পেশাইলাসড হাসপাতালে সপ্তাহে অন্তত একদিন এসে রোগীর সেবা করার আহ্বান জানাই।’
শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।
-
১৪ অগাস্ট, ২০২২
-
৩০ জুন, ২০২২
-
২৩ ডিসেম্বর, ২০২১
-
১১ নভেম্বর, ২০২১
-
১১ নভেম্বর, ২০২১
-
২৪ অক্টোবর, ২০২১