১৫ জুন, ২০২২ ০৯:৩৯ পিএম

চিকিৎসা সেবা: ৬৩ জেলায় চতুর্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল

চিকিৎসা সেবা: ৬৩ জেলায় চতুর্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল
ডা. মাসুদ পারভেজ জানান, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ইনডোর ও আউটডোর মিলিয়ে রোগীদের ভালো মানের চিকিৎসা সেবা প্রদান করছে।

মেডিভয়েস রিপোর্ট: ভালো চিকিৎসা সেবা প্রদান করায় সারাদেশের ৬৩ জেলা হাসপাতালের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল।

সম্প্রতি স্বাস্থ্য সেবা অধিদপ্তর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ । 

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ মেডিভয়েসকে বলেন, ‘আমরা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে রোগীদের চিকিৎসা সেবা, খাবারের মান উন্নত ও নতুন কিছু বিভাগ চালু করেছি। ফলে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।’

তিনি বলেন, ‘এই হাসপাতাল ইনডোর ও আউটডোর মিলিয়ে বর্তমানে রোগীদের ভালো মানের চিকিৎসা সেবা প্রদান করছে। এখন আউটডোরে প্রতিদিন ১২শ‘র অধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই হাসপাতালে সার্জারি, অর্থোপেডিক, নাক-কান-গলা ও সিজারসহ সব ধরনের অস্ত্রোপচার করা হচ্ছে। আগে সিজারের অপারেশন কম থাকলেও এখন নিয়মিত হচ্ছে।‘ 

এ ছাড়া এই জেলা হাসপাতালে চক্ষু ও দাঁতের বিভাগ চালু করা হয়েছে। এখানে নিয়মিত দাঁতের ও চোখের চিকিৎসা করা হচ্ছে। হাসপতালে দালাল ও ভুয়া ওষুধ নেওয়া রোগীর সংখ্যাও দিন দিন কমছে বলেও জানান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক