১২ জুন, ২০২২ ০৮:১৩ পিএম

১৫ জুন থেকে তিন সপ্তাহ বন্ধ সব কোচিং সেন্টার: শিক্ষামন্ত্রী

১৫ জুন থেকে তিন সপ্তাহ বন্ধ সব কোচিং সেন্টার: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী জানান, এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে।

মেডিভয়েস রিপোর্ট: আগামী ১৫ জুন থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসএসসি-সমমান পরীক্ষার জন্য এ নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ রোববার (১২ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

দীপু মনি জানান, এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। আগামী ১৯ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত। দেশের তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এই বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এবার সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে এক লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক