১২ জুন, ২০২২ ০৬:০৪ পিএম

কোভিড জটিলতা নিয়ে সোনিয়া গান্ধী হাসপাতালে

কোভিড জটিলতা নিয়ে সোনিয়া গান্ধী হাসপাতালে
গত ২ জুন সোনিয়া গান্ধীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

মেডিভয়েস ডেস্ক: ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীকে (৭৫) কোভিড সংক্রান্ত জটিলতা নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কংগ্রেসের মুখপাত্র রনদ্বীপ সুরজওয়ালা এ তথ্য নিশ্চিত করে এক টুইট বার্তায় জানান, কোভিড সম্পর্কিত সমস্যার কারণে রোববার (১২ জুন) গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। 

এর আগে, গত ২ জুন সোনিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মেলে। পরদিন তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ‘কোভিড পজিটিভ’ হওয়ার কথা জানান।

সোনিয়া করোনা আক্রান্তের আগে তাকে অর্থ-পাচারের একটি মামলায় দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। কিন্তু সোনিয়া করোনা পজিটিভ থাকায় তাকে ফের ইডি দফতর ২৩ জুন হাজিরা দিতে বলা হয়েছে।

প্রথমে সোনিয়াকে ৮ জুন হাজির হতে বলা হলেও, কোভিড আক্রান্ত কংগ্রেস সভাপতি সময় চাইলে হাজিরার তারিখ ২৩ জুন পুনর্নির্ধারণ করা হয়।

সূত্র: এনডিটিভি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও