১১ জুন, ২০২২ ০৯:৫৩ পিএম

‘করোনায় শহীদ চিকিৎসকদের পরিবারে প্রশংসাপত্রও দেওয়া হয়নি’

‘করোনায় শহীদ চিকিৎসকদের পরিবারে প্রশংসাপত্রও দেওয়া হয়নি’
ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে শাহাদাতবরণকারী কোনো চিকিৎসকের পরিবারের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি প্রশংসাপত্রও পাঠানো হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। শুক্রবার (১০ জুন) বিএমএ’র খুলনা বিভাগীয় চিকিৎসক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

বিএমএ মহাসচিব বলেন, ‘কি করি নাই আমরা? ১৯০ জন চিকিৎসক শহীদ হয়েছেন। আমার স্বাস্থ্যমন্ত্রী কারো বাড়ি গিয়েছেন? কোনো পরিবারের কাছে তিনি একটি প্রশংসাপত্র পাঠিয়েছেন? শোক বাণী পাঠিয়েছেন? না। উনি মিডিয়া-টেলিভিশনের সামনে কথা বলতে ভালবাসেন। খুব সুন্দর সুন্দর কথা বলেন। ইংরেজির ছাত্র তো! ভাষার ছাত্ররা ভালো কথা বলেন, সুন্দর  কথা বলেন।’

দেশের ভাবমূর্তিতে উজ্জ্বল করতে স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা তুলে ধরে ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘সারা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা, যার জন্য পৃথিবীর বিভিন্ন পরিমণ্ডল থেকে ন্যূনতম ১০টি পুরস্কার আমরা পেয়েছি। কারা কাজ করেছেন? আমলা, ডিসি, ইউএনও? কাজ করেছেন আমার চিকিৎসক প্রান্তিক পর্যায়ের অফিসার থেকে শুরু করে সর্বোচ্চ অধ্যাপক, পরিচালক ও সুপারিনটেন্ডরা।’

তিনি আরও বলেন, ‘দ্য অনলি লেডি, যিনি আছেন বলেই বাংলাদেশ টিকে আছে, শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ টিকে আছে, শেখ হাসিনা আছে বলেই আজ আপনারা পদ্মা সেতু দিয়ে ঢাকা চলে যাবেন। I speak the truth, the whole truth & nothing but the truth.’

এ সময় চিকিৎসকদের অধিকার আদায়ে স্বাস্থ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের ‘নির্লিপ্ততার’ সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় সব নষ্ট আর ভ্রষ্টদের হাতে চলে গেছে। এই অধিদপ্তরে কারা আজ পরিচালক? যারা ভ্রষ্ট। যারা আজ মন্ত্রণায়ের বড় কর্তাদের হুকুম তামিল করতে পরেন, তারাই আজ আপনাদের...।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক