১১ জুন, ২০২২ ০৯:০৯ পিএম
মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালুকাটা রোগীর ফ্রি অস্ত্রোপচার করবে বিএসএমএমইউ
‘বিএসএমএমইউর প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে আগামী ২০ ও ২১ জুন ২০২২ তারিখে জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।’
মেডিভয়েস রিপোর্ট: আগামী ২০ ও ২১ জুন জন্মগত মুখমন্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালুকাটা রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার করার ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
বৃহস্পতিবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিএসএমএমইউর প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে আগামী ২০ ও ২১ জুন ২০২২ তারিখে জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ১৮ ও ১৯ জুন রোগী বাছাই করা হবে। সেবা নিতে ইচ্ছুক রোগীদের বহির্বিভাগের ভবন-২ এর কক্ষ নং-২০৬ এ সকাল আটটা থেকে দুপুর ১২ টার মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এই বিভাগের সর্বাধিক পঠিত