০৭ জুন, ২০২২ ০১:৩৪ পিএম

৪৭ চিকিৎসকের পূর্বের চাকরিকাল বর্তমানের সঙ্গে সমন্বয়ের নির্দেশ

৪৭ চিকিৎসকের পূর্বের চাকরিকাল বর্তমানের সঙ্গে সমন্বয়ের নির্দেশ
চাকরিকাল গণনার ক্ষেত্রে সাধারণ ছুটি বাদ যাবে এবং জ্যেষ্ঠতা  নির্ধারণের ক্ষেত্রে পূর্বের চাকরিকাল বিবেচিত হবেনা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৪৭ চিকিৎসক কর্মকর্তাকে পূর্বের চাকরিতে যতদিন চাকরি করেছেন তাদের চাকরিকাল হিসেবে বর্তমান চাকরির সঙ্গে যোগ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (০৬ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-৩ শাখার উপসচিব এ,এফ,এম এহতেশামূল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বিএসআর পার্ট-১ এর বিধি ৪২(২) ও বিধি ৩০০ (বি) অনুযায়ী পেনশনযোগ্য চাকরিকাল গণনা ও বেতন নির্ধারণের স্বার্থে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার-এ কর্মরত নিমোক্ত চিকিৎসকদের নামের উল্লিখিত মেয়াদ পূবর্তন ধারাবাহিকতা সংরক্ষণের আদেশ প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়, ‘উল্লিখিত চিকিৎসকদের পেনশনযোগ্য চাকরিকাল গণনার ক্ষেত্রে সাধারণ ছুটি বাদ যাবে এবং জ্যেষ্ঠতা  নির্ধারণের ক্ষেত্রে পূর্বের চাকরিকাল বিবেচিত হবেনা।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রী একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক