০৩ জুন, ২০২২ ০৩:৫৭ পিএম

৫৭ চিকিৎসকের বিভিন্ন মেয়াদে শিক্ষা ছুটি মঞ্জুর

৫৭ চিকিৎসকের বিভিন্ন মেয়াদে শিক্ষা  ছুটি মঞ্জুর
উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ৫৭ চিকিৎসককে উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন মেয়াদে শিক্ষা  ছুটি মঞ্জুর করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০২ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত ও চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিম্নবর্ণিত চিকিৎসকগণকে তাদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যয়নের জন্য নিমোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মনঞ্জুর করা হল।’

এতে আরও বলা হয়, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। তারা করোনা রোগের চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত থাকলে দায়িত্ব পালনের পর কিংবা স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক করোনা রোগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবেনা মর্মে প্রত্যয়ন ও ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে কোর্সে যোগদান করবেন। মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রত্যয়ন গ্রহণ নিশ্চিত করবেন। প্রেষণকালীণ তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হবে। এ সময়ের জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর হকে বেতন ভাতাদি গ্রহণ করবেন।’

আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যন্সেলর, রেজিস্ট্রার, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক