৩১ মে, ২০২২ ০৪:২৩ পিএম

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন গ্রেপ্তার

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন গ্রেপ্তার
কলকাতার একটি কোম্পানির সঙ্গে ‘হাওয়ালা লেনদেনের’ সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়েছে বলা জানা যায়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: অর্থ পাচার মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ মে) তাকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সত্যেন্দ্র জৈনকে কলকাতার একটি কোম্পানির সঙ্গে ‘হাওয়ালা লেনদেনের’ সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়েছে বলা জানা যায়।

ইডি সাংবাদিকদের সাথে আালাপকালে বলেন, তাকে আদালতে হাজির করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। সত্যেন্দ্র জৈন দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতা ছিলেন।

এর আগে সিবিআই অভিযোগ করে, সত্যেন্দ্র চারটি কোম্পানির অংশীদার।  ওই কোম্পানিগুলি কোথা থেকে টাকা পায়, তা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানাতে পারেননি। ২০১৭-১৮ সালে টাকা তছরুপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এর আগে রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন , ‘আমরা জানতে পেরেছি, আর কিছুদিনের মধ্যে সত্যেন্দ্র জৈন গ্রেফতার হতে পারেন। ইতিমধ্যে তাঁর বাড়িতে দু’বার তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারা কিছু পায়নি। পাঞ্জাবে ভোটের আগে তাঁকে গ্রেফিতার করতে চায় ইডি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও