২৫ মে, ২০২২ ০৯:১৪ পিএম

বিএসএমএমইউতে অধ্যয়নরত ৪২তম বিসিএসের ১০২ চিকিৎসকের ছুটি মঞ্জুর

বিএসএমএমইউতে অধ্যয়নরত ৪২তম বিসিএসের ১০২ চিকিৎসকের ছুটি মঞ্জুর
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি এবং নন-রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত ৪২ তম বিসিএসের ১০২ চিকিৎসকের তিন বছরের অসাধারণ ছুটি মঞ্জুর করেছে কর্তৃপক্ষ।

রোববার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি এবং নন-রেসিডেন্সি কোর্সে (মেডিসিন, পেডিয়াট্রিক্স, ডেন্টাল ও প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের বিভিন্ন বিভঅগে) ভর্তিকৃত নিম্নোক্ত বেসরকারি শিক্ষার্থীদেরকে ৪২তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেছেন বিধায় তাদের আবেদনের প্রেক্ষিতে চাহিদাকৃত ছুটির তারিখ থেকে প্রেষণাদেশ প্রাপ্তি স্বাপেক্ষে স্ব-স্ব কোর্সে ফিরে আসা পর্যন্ত তিন বছর অসাধারণ ছুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করা হয়েছে।’

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক