২৫ মে, ২০২২ ০১:৫৬ পিএম

হানিফ সংকেতের মৃত্যুর গুজব

হানিফ সংকেতের মৃত্যুর গুজব
হানিফ সংকেত

মেডিভয়েস রিপোর্ট: প্রতিভাবান মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত থেকে এমন গুজব ছড়ানো হয়। এ খবরে গুণী এ মিডিয়া ব্যক্তিত্বের অগণন ভক্তের মাঝে হতাশা দেখা দেয়।

তবে খবরের অসারতা তুলে ধরে হানিফ সংকেত বলেছেন, ‘আমি মরিনি, বেঁচে আছি।’ 

তিনি আরও বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজবটি ছড়ানো হচ্ছে। এটা অনৈতিক কাজ। এভাবে মানুষকে আতঙ্কের মাঝে ফেলার কোনো মানে হয় না।’

মৃত্যুর গুজবের পর থেকে সবাই বিব্রতকর অবস্থায় আছেন জানিয়ে হানিফ সংকেত বলেন, ‘গুজবটি ছড়ানোর পর থেকে আমি, আমার পরিবার, আত্মীয়-স্বজন ও অফিসের লোকজন সবাই হয়রানির মধ্যে পড়েছে। ভিউ বাড়ানোর জন্য এসব গুজব ছড়ায় কিছু মানুষ।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবর একেবারেই ভুয়া উল্লেখ করে তার পরিবারের একজন সদস্য আজ বুধবার (২৫ মে) সকালে জানিয়েছেন, কোনো দুর্ঘটনাই ঘটেনি। তিনি সুস্থ আছেন।

হানিফ সংকেত একজন সফল উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। গত প্রায় দুই যুগ ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দর্শদের আনন্দ দিয়ে আসছেন দেশের বিনোদন অঙ্গনের অন্যতম এ জনপ্রিয় ব্যক্তিত্ব।

১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে খ্যাতি লাভ করেন তিনি। এরপরদেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে হাজির হন হানিফ সংকেত। নিজের পরিচালিত জনপ্রিয় এ ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে প্রায় দুই যুগ ধরে সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়িয়ে আসছেন তিনি। সেখানে তিনি সামাজিক অসঙ্গতি, দুর্নীতিবিরোধী কার্যক্রম তুলে ধরেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক