১৫ মে, ২০২২ ০৮:২৯ পিএম

ক্যান্সার বিশেষজ্ঞ ডা. খুরশিদ জাহান মাওলা আর নেই

ক্যান্সার বিশেষজ্ঞ ডা. খুরশিদ জাহান মাওলা আর নেই
অধ্যাপক ডা. খুরশিদ জাহান মাওলা

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) গাইনি অনকোলজি বিভাগের প্রথম বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক খুরশিদ জাহান মাওলা আর নেই। আজ রোববার (১৫ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ডা. খুরশীদ জাহান মাওলা ২০০৯ সালে ৫৭ বছর বয়সে সরকারি চাকরি থেকে অবসর নেন। চলতি বছরই তাঁর গাইনি অনকোলজি সোসাইটির সভাপতির দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

ডা. খুরশীদ জাহান ইউরো-অনকোলজির পথিকৃৎ অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সালামের স্ত্রী। অধ্যাপক সালাম ছিলেন বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরো-অনকোলজির প্রথম চেয়ারম্যান।

অধ্যাপক ডা. খুরশিদ জাহান মাওলার মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক