চাকরিতে স্থায়ী হলেন পরিবার পরিকল্পনার পাঁচ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পাঁচজন চিকিৎসকের চাকরি স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১০ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত পাঁচজন চিকিৎসক কর্মকর্তার চাকরি তাঁদের চাকরিতে ১ম যোগদানের তারিখ হতে স্থায়ী করা হলো।’
এতে আরও বলা হয়, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
তাঁরা হলেন, ডা. হৈমন্তী সরকার, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, সাদুল্লাপুর, গাইবান্ধা। ডা. মোছা. আজিজুন্নাহার মুক্তা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) পীরগাছা, রংপুর। ডা. শালভিয়া রশিদ, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। ডা. আবু সাঈদ মো. মাসুদ, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ। ডা. মো. ইসহাক আলী আজাদ, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়, গোমস্তপুর, চাঁপাইনবাবগঞ্জ।