০৯ মে, ২০২২ ০৫:৫৪ পিএম

টানা ১৯ দিন মৃত্যুশূন্য, শনাক্ত ৩০

টানা ১৯ দিন মৃত্যুশূন্য, শনাক্ত ৩০
গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৯টি পরীক্ষাগারে সাত হাজার ৪৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৮২৯ জন। অন্যদিকে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন।

আজ সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ও উপপরিচালক ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৯টি চলমান পরীক্ষাগারে সাত হাজার ৪৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় সাত হাজার ৪১৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৪০ লাখ ২০ হাজার ২৬০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯২ লাখ ৬৫ হাজার ১৯টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ লাখ ৫৫ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৭২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের শূন্য দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ১৮ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ১২৭ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৪ জন ও নারী ১০ হাজার ৫৩৩ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক