২৭ এপ্রিল, ২০২২ ০৮:৪৮ পিএম

১০ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর

১০ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর
আদেশে বলা হয়েছে, প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। 

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১০ চিকিৎসকের উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘নিম্নবর্ণিত চিকিৎসকরা তাঁদের নামের পাশে বর্ণিত কোর্সে ও মেয়াদে অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো।’

এতে আরও বলা হয়, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। উক্ত সময়ের জন্য তাঁদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হলো। এই সময়ের জন্য উক্ত চিকিৎসকদের স্বাস্থ্য অধিদপ্তর হতে বিধি মোতাবেক বেতন ভাতাদি (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণ করবেন।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রেজিস্ট্রার, মন্ত্রীর একান্ত সচিব, যুগ্ন সচিব, সংশ্লিষ্ট রেজিস্ট্রার/অধ্যক্ষ/সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক