২০ এপ্রিল, ২০২২ ০৩:২৬ পিএম

বাড়িতে গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বন্ধ

বাড়িতে গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বন্ধ
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে আসায় এখন থেকে বিশেষ প্রয়োজন এবং চলাচলে অক্ষম ও অসুস্থ রোগী ছাড়া বাকিদের বাড়িতে গিয়ে নুমনা সংগ্রহ বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর পরিবর্তে আইইডিসিআরে স্থাপিত বুথে নমুনা সংগ্রহ করা হবে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশে বর্তমানে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব কম থাকায় স্বাস্থ্য অধিদপ্তরে গত ৮ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিতব্য সভার সিদ্ধান্ত মোতাবেক, বিশেষ প্রয়োজন ব্যতিরেকে এবং চলাচলে অক্ষম ও অসুস্থ রোগী ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের পরিবর্তে আইইডিসিআরে স্থাপিত বুথের মাধ্যমে ২০ এপ্রিল থেকে নমুনা সংগ্রহ করা হবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক