১৯ এপ্রিল, ২০২২ ০৫:৫৪ পিএম

বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ৩০ সদস্যের কমিটি

বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ৩০ সদস্যের কমিটি
অফিস আদেশে বলা হয়েছে, বিডিএস কোর্সে দেশের ১২টি পরীক্ষা কেন্দ্রের ২৬টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: আগামী ২২ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠেয় ২০২১-২২ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের জন্য ৩০ সদস্যের কমিটি মনোনয়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  

সোমবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত সর্বশেষ হালনাগাদে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জনানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘আগামী ২২/০৪/২০২২ খ্রি. তারিখ শুক্রবার সকাল ১০টায় ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি/বেসরকারি ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে বিডিএস কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য দেশের ১২টি পরীক্ষা কেন্দ্রের ২৬টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ভর্তি পরীক্ষার কেন্দ্র/ভেন্যুসমূহ পরিদর্শনের জন্য নিম্নোক্ত কর্মকর্তাদের নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)।

কার্যপরিধি

১. ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের দিন সকাল ৮টার পূর্বে কেন্দ্র/ভেন্যুতে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকি করা;

২. পরীক্ষা শেষ হওয়ার পর নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে উত্তরপত্র নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্দেশ্যে রওয়ানা দেয়া পর্যন্ত কেন্দ্র/ভেন্যুতে উপস্থিত থাকা; 

৩. পরিদর্শন টিমের সদস্যগণ কর্তৃক স্ব-স্ব কেন্দ্রের পরিদর্শন প্রতিবেদন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা; 

৪. ভর্তি পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ ন্যাশনাল টেকনিক্যাল এ্যাডভাইজরি কমিটি কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধির গাইড-লাইন যথাযথভাবে অনুসরণের বিষয়টি তদারকি করা; 

৫. অতিরিক্ত সচিব মমোদয়গণ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের আওতাধীন ভেন্যুসমূহের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। কেন্দ্র/ভেন্যু পরিদর্শনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট অতিরিক্ত সচিবের সাথে যোগাযোগ রক্ষা করে দায়িত্ব পালন করবেন;

৬. কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রয়োজনে যে কোনো কেন্দ্র/ভেন্যুতে গমন করবেন; 

৭. ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন টিমের কোনো সদস্যের সন্তান/নিকটতম আত্মীয় বর্ণিত পরীক্ষায় পরীক্ষার্থী থাকলে তাকে পরিদর্শকের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে হবে এবং বিষয়টি আবশ্যিকভাবে চিকিৎসা শিক্ষা-১ শাখাকে অবহিত করতে হবে। 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং কর্মকর্তাগণ বিধি মোতাবেক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সম্মানী এবং স্ব-স্ব কর্মস্থল থেকে টিএ/ডিএ প্রাপ্য হবেন।

বিষয়টি সদয় অবগতির জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকসহ (চিকিৎসা শিক্ষা) সংশ্লিষ্ট সকল শাখায় পাঠানো হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন 

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত