১৭ এপ্রিল, ২০২২ ০৬:১৭ পিএম

ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষিকা লাঞ্ছিত, শিক্ষক সমিতির প্রতিবাদ

ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষিকা লাঞ্ছিত, শিক্ষক সমিতির প্রতিবাদ
এ সংক্রান্ত প্রতিবাদলিপিতে নারী নির্যাতনের মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষক সমিতি।

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালমা শাহনওয়াজ পারভীনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। আজ রোববার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় সমিতির জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়। 

পরে সমিতির সভাপতি ডা. রাধেশ্যাম সাহা, সাধারণ সম্পাদক ডা. আবু ফয়সল মোহাম্মদ পারভেজ ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবাদলিপিতে নারী নির্যাতনের মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সাথে আপনি/আপনাদের জানাচ্ছি যে, অত্র সমিতির একজন সম্মানিত সদস্য ডা. সালমা শাহনওয়াজ পারভীন, সহকারী অধ্যাপক, রেডিওলজি এন্ড ইমেজিং, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর, তাঁর ব্যক্তিগত চেম্বার ও ডায়াগোনস্টিক সেন্টারে কর্মরত অবস্থায় গত ১৬/০৪/২০২২ তারিখ বিকাল আনুমানিক ৪.৩০ ঘটিকায় দুষ্কৃতিকারী কর্তৃক শারীরিকভাবে নাজেহাল হন। তারা তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন, হুমকি দেন ও শারীরিকভাবেও নির্যাতন করেন।’ 

‘এ বিষয়ে শিক্ষক সমিতি অদ্য ১৭/০৪/২০২২ খ্রি. তারিখ বেলা ১২.৩০ ঘটিকায় জরুরি সভা আহ্বান করে এবং সর্বসম্মতিক্রমে আমরা এই চিকিৎসক নির্যাতন সর্বোপরি নারী নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনায় উদ্বেগ প্রকাশসহ তীব্র প্রতিবাদ করছি এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এই ঘটনার প্রতিকার ও বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করার অনুরোধ করছি’, যোগ করা হয় এতে।

প্রসঙ্গত, ফরিদপুরে শনিবার (১৬ এপ্রিল) বিকালে ব্যক্তিগত চেম্বার ও ডায়াগোনস্টিক সেন্টারে স্বাস্থ্য সেবা দিচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালমা শাহনওয়াজ। এ সময় কয়েকজন দুষ্কৃতিকারী তার ওপর হামলা চালায়। শারীরিকভাবে নাজেহাল করার পাশাপাশি তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে, নানাভাবে হুমকি দেয় তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত