০৭ এপ্রিল, ২০২২ ০৪:১৭ পিএম

করোনায় মৃত্যুহীন টানা তিন দিন, শনাক্ত ৪৪

করোনায় মৃত্যুহীন টানা তিন দিন, শনাক্ত ৪৪
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জন। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তিন দিন মৃত্যুহীন দেখলো দেশ। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই রয়েছে। তবে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জন।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৯টি পরীক্ষাগারে ছয় হাজার ৭৮০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ছয় হাজার ৭৪৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৮ লাখ ৭২ হাজার ২০৬টি।

 


এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৬২৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৬ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক