৩১ মার্চ, ২০২২ ০১:৩৬ পিএম

আরও ৩ দিন চলবে গণটিকা কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

আরও ৩ দিন চলবে গণটিকা কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রমজান মাসেও সারাদেশে স্বাভাবিক টিকা কার্যক্রম চলবে এবং যে সকল কেন্দ্রে টিকা প্রদান করা হয়, সেখান থেকে টিকা গ্রহণ করা যাবে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীসহ সারাদেশে করোনার গণটিকা কার্যক্রম আরও তিন দিন চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রমজান মাসেও সারাদেশে স্বাভাবিক টিকা কার্যক্রম চলবে এবং যে সকল কেন্দ্রে টিকা প্রদান করা হয়, সেখান থেকে টিকা গ্রহণ করা যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবার খাত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি একটানা নয় বছর যাবৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছি। আপনারা সহযোগিতা করেছেন। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা, হাসপাতালের মানোন্নয়ন করা, হাসপাতালের যন্ত্রপাতি বৃদ্ধি করা ও নতুন নতুন হাসপাতাল স্থাপন করতে চেষ্টা করেছি।'

স্বাস্থ্য বিভাগের প্রত্যেকটি সেক্টর স্বাস্থ্যসেবা ভাল করছে এবং এগিয়ে যাচ্ছে। এর প্রমাণ হলো, ইতিমধ্যে এই স্বাস্থ্য সেবার মাধ্যমে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী বিভিন্ন পুরস্কারে ভূষিত পেয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর চিন্তায় কমিউনিটি ক্লিনিক শুরু হয়। এই ক্লিনিকগুলো সারাদেশে সেবা দিয়ে যাচ্ছে। মাতৃ ও শিশু মৃত্যুহার কমানোর পেছনে কমিউনিটি ক্লিনিকের এক বিরাট অবদান রয়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) প্রোগ্রাম ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রোগ্রাম করে থাকি। সেখানেও কমিউনিটি ক্লিনিকের অবদান রয়েছে। ইপিআই কর্মসূচি ও প্রাথমিক সেবার মাধ্যমে আমরা এসডিজি অর্জন করতে সক্ষম হয়েছি।

তিনি বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতা ও কোভিডকালীন সময়ে সে সকল নার্স, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার সকল শহীদদের স্মরণ করেন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক