২৭ মার্চ, ২০২২ ০৬:৫৭ পিএম

বারডেম হাসাপাতালের সিনিয়র নার্সের আত্মহত্যা 

বারডেম হাসাপাতালের সিনিয়র নার্সের আত্মহত্যা 
নিহতের বাড়ি নাটোরের বড়াইগ্রাম থানার মশিন্দা গ্রামে। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মগবাজার এলাকায় মোছা. সেলিনা খাতুন (২৫) নামের এক সিনিয়র নার্স আত্মহত্যা করেছেন। তিনি বারডেম হাসপাতালে এক বছরের বেশি সময় ধরে কর্মরত ছিলেন বলে জানা গেছে। 

রোববার (২৭ মার্চ) ভোররাতে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র এ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা ৯৯৯ এ খবর পেয়ে বড় মগবাজারের একটি বাসায় গিয়ে দরজা ভেঙে সেলিনার মরদেহ উদ্ধার করি।'

বাসার মালিক আক্তার হোসেনের বরাত দিয়ে তিনি জানান, তিন মাস আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসার এক রুম ভাড়া নেন তারা। গতরাত অনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দেয়। তার স্বামী জুয়েল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। 

নিহতের বাড়ি নাটোরের বড়াইগ্রাম থানার মশিন্দা গ্রামে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক