গোপালগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবসের র্যালি ও আলোচনা
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জে ‘বিশ্ব যক্ষ্মা দিবস’ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার পূর্বে একটি র্যালি সিভিল সার্জন অফিস প্রাঙ্গন হতে বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। এবারের বিশ্ব যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’।
গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ যক্ষ্মা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার আরিফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- অনুষ্ঠানের প্রধান আলোচক সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান হাওলাদার, বিশেষ আলোচক জেলা সার্ভিনেন্স মেডিকেল অফিসার ডা. সজীব সরকার, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আবুল হাসান, প্রোগ্রাম অগ্রানাইজার মো: আল আমিন হাসান প্রমুখ।
বিশ্ব যক্ষ্মা দিবস অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।