এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ২৫ সদস্যের কমিটি
মেডিভয়েস রিপোর্ট: আগামী ১ এপ্রিল অনুষ্ঠেয় ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের জন্য ২৫ সদস্যের কমিটি মনোনয়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত বুধবার সর্বশেষ হালনাগাদে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ০১.০৪.২০২২ খ্রি. তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে একযোগে ১৯টি কেন্দ্রের অধীনে ৫৭টি ভেন্যুতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত কেন্দ্রসমূহ তদারকি ও পরিদর্শনের জন্য এ বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের নামের তালিকা নির্দেশক্রমে এতদ্বসঙ্গে প্রেরণ করা হলো।’
বিষয়টি সদয় অবগতির জন্য অধিদপ্তরের স্বাস্থ সেবা বিভাগের যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকল শাখায় পাঠানো হয়েছে।