২৩ মার্চ, ২০২২ ০৫:১০ পিএম

দুই দিন পর এক জনের মৃত্যু, শনাক্ত ১৩৪

দুই দিন পর এক জনের মৃত্যু, শনাক্ত ১৩৪
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন রোগী। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: টানা দুই দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১১৮ জন। এ সময় ১৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন।

আজ বুধবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো এক জনই নারী ঢাকার। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৮টি পরীক্ষাগারে ১০ হাজার ৫৭১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১০ হাজার ৫২১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৪টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৯২১ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৯ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ০৪ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক