নানা আয়োজনে চমেকে কিডনি দিবস পালিত
মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রশাসনিক গেটের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. নুরুল হুদা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইসমাইল খান। অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. হাফিজুল ইসলাম, নেফ্রোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক দ্বীপ্তি চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মনোয়ার উল হকসহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।