০৯ মার্চ, ২০২২ ০৪:৩৯ পিএম

করোনায় এক জনের মৃত্যু, শনাক্ত ৩২৩

করোনায় এক জনের মৃত্যু, শনাক্ত ৩২৩

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৯৭ জন। একই সময়ে ৩২৩ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন।

আজ বুধবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি এক জন পুরুষ। 

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৮টি পরীক্ষাগারে ১৬ হাজার ২২৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৬ হাজার ৩৭০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ২৮৪টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দুই হাজার ৮২৪ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ০৯ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক