০৯ মার্চ, ২০২২ ০৪:৩৩ পিএম

বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২০ মার্চ

বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২০ মার্চ
এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের পূববর্তী তিন শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ মার্চ থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ৩০ মার্চ পর্যন্ত।

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২০ মার্চ বিডিএস ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে, চলবে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর অনলাইনের আবেদনের ফি জমা দেওয়া যাবে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। আর ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের পূববর্তী তিন শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে।

সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষা মিলে মোট জিপিএ থাকতে হবে ৯। সব উপজাতীয় (সমতল ও পার্বত্য জেলা) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দু’টি পরীক্ষায় মোট জিপিএ ৮ থাকতে হবে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.৫-এর কম থাকলে আবেদন করা যাবে না।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক