০৯ মার্চ, ২০২২ ০৪:০৩ পিএম

বিয়ের আগে রক্ত ও চোখ পরীক্ষার পরামর্শ

বিয়ের আগে রক্ত ও চোখ পরীক্ষার পরামর্শ
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত ও চক্ষু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বুধবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ই-ব্লকে পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড থ্যালাসেমিয়া ডে-কেয়ার সেন্টার ও শিশু পালমোলজি ওয়ার্ড এবং মুভমেন্ট ফর থ্যালাসেমিয়া ইরাডিকেশন ইন বাংলাদেশের শুভ উদ্বোধন শেষে এ পরামর্শ দেন তিনি।

অধ্যাপক শারফুদ্দিন বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা করা উচিত। বিয়ের পাত্র পাত্রী যদি উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে সন্তানও থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। তাই এ বিষয়ে সচেতন হওয়ার দরকার। বিয়ের আগে চক্ষু পরীক্ষা করে নিলেও ভালো হয়। কারণ পাত্র-পাত্রীর উভয়ের চোখের পাওয়ার মাইনাস হলে সন্তানও এই সমস্যায় আক্রান্ত হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে জোরদানে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোন রোগে কত মানুষ আক্রান্ত তার সঠিক ডাটা সংগ্রহ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও বাড়াতে হবে। যারা ভালো গবেষণা করবেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম আতিকুর রহমান, বিএসএমএমইউর অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ ও সহকারী প্রক্টর মো. ফারুক হোসেন প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক