০৭ মার্চ, ২০২২ ০৭:৪০ পিএম

রামপুরায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২ জনের মৃত্যু

রামপুরায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২ জনের মৃত্যু
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর রামপুরায় ভাঙ্গারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ  আরও ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৬মার্চ)  দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-নাদের আলী ও সিদ্দিক।

আজ সোমবার (৭মার্চ) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, নাদের আলীর (৫০) শরীরের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে ও ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে সিদ্দিক (৬০) মারা গেছেন। তারা আইসিইউতে ছিলেন। এর আগে, এ ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মারা যায় হেলাল। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনজন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত নাদের আলী ছিলেন ভাঙাড়ি দোকানের মালিক। তার বাড়ি জামালপুর মেলান্দহ উপজেলার চাড়ালদি গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে রামপুরা মাটির মসজিদ এলাকায় থাকেন তারা। সিদ্দিকের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা থানার চড়পাড়া গ্রামে। তিনি থাকতেন কারওয়ান বাজার এলাকায়। তিনি ওই দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

এর আগে গত ২ মার্চ দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাসেল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙারির দোকানে এই আগুনের ঘটনা ঘটে।  এ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি বাকি দগ্ধরা হলেন- শ্রমিক নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক