রাশিয়ার বিরুদ্ধে ভোট দানে বিরত: বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া
মেডিভয়েস রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা প্রস্তাবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা দেয়ার প্রতিশ্রুতি বাতিল করেছে লিথুয়ানিয়া।
গেল ৩ মার্চ দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাত দিয়ে লিথুয়ানিয়ান ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
কিন্তু এ সপ্তাহের শুরুতে লিথুয়ানিয়া বাংলাদেশকে চার লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
বুধবার (২ মার্চ) জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য অতিসত্বর প্রত্যাহারের প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৪১টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। আর প্রস্তাবে বাংলাদেশসহ আরও ৩৫টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
এদিকে টিকা প্রদানে লিথুয়ানিয়া যখন অসন্তুষ্ট, তখন ঢাকায় রাশিয়া দূতাবাস জানিয়েছে, রাশিয়া বাংলাদেশ থেকে আলু নেবে। বাংলাদেশ থেকে আলু আমদানিতে রাশিয়ায় যে নিষেধাজ্ঞা ছিল, তা গত ৫ মার্চ প্রত্যাহার করা হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে রেজিস্ট্রেশন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে রেজিস্ট্রেশন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি

জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত