০৭ মার্চ, ২০২২ ০২:১০ পিএম

২৮ মার্চ থেকে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ

২৮ মার্চ থেকে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ
এই গণটিকা কার্যক্রম আগামী ২৮ মার্চ থেকে শুরু করে ৩০ মার্চ পর্যন্ত চলবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী ২৮ মার্চ থেকে দেশে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (৭ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এই গণটিকা কার্যক্রম আগামী ২৮ মার্চ থেকে শুরু করে ৩০ মার্চ পর্যন্ত চলবে।

তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে। তিনি বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। শিক্ষার্থীদের ও টিকা কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথেও যোগাযোগ রাখছি। তাদের অনুমোদন পাওয়া মাত্রই আমরা কার্যক্রম শুরু করে দিব।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত এক ডোজ টিকা দেওয়া হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৯৯৬ জন মানুষকে। এর মধ্যে ১২-১৭ বছর বয়সীদের প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৭০ লাখ ২৭ হাজার ৬১৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ২১৮ জনকে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক