০৬ মার্চ, ২০২২ ১২:১৯ পিএম

গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে র‌্যালি

গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে র‌্যালি
দেশের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এ রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব। ছবি: সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গ্লুকোমা বিভাগের আয়োজনে ‘বিশ্ব গ্লুকোমা সপ্তাহ’ উপলক্ষে সেমিনার, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আজ রোববার (৬ মার্চ) সকালে র‌্যালিটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.গোলাম মোস্তফা বলেন, ‘গ্লুকোমা যে কোন কারোই হতে পারে, এজন্য আমরা সাড়া দেশে সচেতনতামূলক প্রোগ্রাম করছি যাতে মানুষ সচেতন হতে পারে এবং যত মানুষই আসুক না কেন সবাইকে আমরা ফ্রি স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় নিয়ে আসবো। আর এটি শুধু এক সপ্তাহ নয় সাড়া বছর চালু রাখবো।’

তিনি আরও বলেন, আমরা ন্যাশনাল আই কেয়ারের মাধ্যমে নিয়মিত গ্লুকোমা স্ক্রিনিং প্রোগ্রাম করে থাকি, যাতে প্রান্তিক পর্যায়ে এ সেবা পৌঁছান সম্ভব হয়। 

এ সময় অন্যান্য চিকিৎসকরা বলেন, বিশ্ব গ্লুকোমা দিবস নিয়ে আমরা প্রতি বছর সোসাইটির পক্ষ থেকে দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, হাসপাতাল ও চোখের সেন্টারে সরকারি-বেসরকারি সবখানে চিঠি পাঠিয়ে থাকি। গ্লুকোমা সপ্তাহের যে কোনো একটি দিনে স্ক্রিনিং প্রোগ্রাম করা হয়। এছাড়া সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সেমিনার এবং গণমাধ্যমের কাছে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা।

বক্তারা আরও বলেন,  এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের মাধ্যেমে গ্লুকোমাকে প্রতিরোধ করতে সক্ষম হবে। দেশের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এ রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব বলে জানান বক্তারা।

অনুষ্ঠানে, শতাধিক চক্ষু বিশেষজ্ঞদের নিয়ে একটা সাইয়েন্টিফিক সেমিনার ও স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. হাসান শহীদ সোহরাওয়ার্দী, সোসাইটির মহাসচিব ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের গ্লুকোমা বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইফতেখার মুহাম্মদ মুনির, রেটিনা বিভাগের প্রধান অধ্যাপক ডা.দীপক কুমার নাগ, ডা.শহীদুল আনোয়ার, বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ডা.জিয়াউল করিম, অধ্যাপক ডা.মিজানুর রহমান, প্রখ্যাত গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডা.জাকিয়া শহীদ, ডা.কামরুল ইসলাম খান, ডা.সমরেন্দ্র, ডা.ওমর ফারুক, শিশু চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা.খায়ের আহমেদ, সোহরোয়ার্দী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা.হারুন উর রশীদ,গ্লুকোমা বিভাগের ফেলো ডা.ফাহমিদা মীরা, ডা.কথক দাশ, ডা.নুজহাত জেরিনসহ প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের গ্লুকোমা বিভাগের সহকারী অধ্যাপক ডা.এম.এম.মুনির।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক