ইউক্রেনে বিমান হামলায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার হামলায় মারা গেছেন ভারতীয় মেডিকেল শিক্ষার্থী শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিহত তিনিই প্রথম ভারতীয় নাগরিক।
আজ মঙ্গলবার (১ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইউক্রেনের খারকিভের স্থানীয় একটি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। আজ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। ওই সময় সেখানে আছড়ে পড়ে রুশ বোমা এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইট বার্তায় বলেন, ‘গভীর দুঃখের সাথে আমরা নিশ্চিত করছি যে, আজ (মঙ্গলবার) সকালে খারকিভে গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছেন। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ